সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এখন সংযুক্ত আরব আমিরাত আছেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বুধবার এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
আশরাফ গনি
চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই করে নগদ অর্থ তিনি নিয়ে গেছেন। কিন্তু তার কাছে আরো বেশি টাকা ছিল। একটি হেলিকপ্টারে টাকা বোঝাই করার পরও যেসব টাকা আরো কোথাও রাখা সম্ভব হয়নি, সেগুলো তিনি রেখে গেছেন।